ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট টুর্নামেন্টে সোনারগাঁ ইউনিভার্সিটির স্বপ্নভঙ্গ

ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট টুর্নামেন্টে সোনারগাঁ ইউনিভার্সিটির জয়ের রথ থামাল ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া। টানা দুই ম্যাচ জেতা দলটিকে এবার হেসে-খেলে হারাল ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার ক্রিকেটাররা। আর এই পরাজয়ের মাধ্যমে টুর্নামেন্ট থেকে বিদায় নিল সোনারগাঁ ইউনিভার্সিটি।


আজ বুধবার (২৬ জুলাই) দুপুরে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর ক্রিকেট স্টেডিয়ামে ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে যান সোনারগাঁ ইউনিভার্সিটির অধিনায়ক মেহরাব হোসেন জোসি।


এরপর নির্ধারিত সাত ওভারের মধ্যে মাত্র চার ওভার দুই বলে সবকটি উইকেট হারিয়ে ৬৬ রানের মামুলি পুঁজি সংগ্রহ করেন সোনারগাঁর ব্যাটাররা। জবাবে শ্বাসরুদ্ধকর ম্যাচে মাত্র ছয় ওভার ১ বলে চার উইকেট হারিয়ে নির্ধারিত জয়ের লক্ষ্যে পৌঁছে যান ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার খেলোয়াড়রা। এতে তিন উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইউনিভার্সিটিটি।


উল্লেখ্য, ডি গ্রুপের গুরুত্বপূর্ণ এই খেলায় প্লেয়ার অব দ্য ম্যাচ হন ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ার খেলয়ার জসিম উদ্দিন।

ads
ads
ads

Our Facebook Page

↑